
ডেস্ক নিউজ
সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ভোটার, প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবেন; তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। তবে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলার বিধিনিষেধ থাকবে।
আখতার আহমেদ জানান, ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিতদের মধ্য থেকে ৬০ জন তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে সাংবাদিক পর্যবেক্ষক আসছেন। আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে ও এপি থেকেও সাংবাদিক আসছেন। এছাড়া ইইউ থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন, আইআরআই থেকে ১২ জন পর্যবেক্ষক আসছেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন আজ। তাদের প্রথম কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে একটু মিসকমিউনিকেশন হয়েছে। যেটা বোঝাতে চেয়েছি সেটা লিখিতভাবে বোঝাতে পারিনি। মোবাইল নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে সেটা আমরা ফিল্টার করছি।’
আপনার মতামত লিখুন :