বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ২

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার ধর্মকাম সাহাবন্দিগি এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস (৪০) এবং ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর ধাউড়ারকুটি গ্রামের আশরাফুলের ছেলে আবু বক্কর (২০)। আলমগীরকে ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড এবং আবু বক্করকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশের দাবি, বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় হোটেল ম্যানেজার রাকিবুল ইসলাম পালিয়ে যান। পুলিশের দাবি, তিনি ভারতীয় ইয়াবা হোটেলে অবস্থানরত মাদককারবারিদের কাছে পৌঁছে দিতেন। এ ঘটনায় পলাতক ম্যানেজারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ইয়াবার একটি বড় চালান হাতবদলের গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক ম্যানেজারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, নেশাগ্রস্ত হয়ে জনশান্তি বিনষ্টের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]