বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস উদ্ধার ও অবমুক্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিলুপ্তপ্রায় একটি পরিযায়ী হাঁস উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে স্থানীয় চোরা শিকারিদের কবল থেকে হাঁসটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হাঁসটি ইউরোপীয়ান রেড শেলডাক (European Red Shelduck) প্রজাতির, যা বাংলাদেশে রাজেশ্বরী, চখাচখি বা মানিকজোড় নামে পরিচিত। হাঁসটি উদ্ধার করেন ভূরুঙ্গামারী–নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।

বিজ্ঞাপন

জানা গেছে, কুড়িগ্রামের কচাকাটা–নাগেশ্বরী এলাকার সংকোষ–গংগাধার নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে অসাধু পাখি শিকারিরা ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকার করে আসছিল। এসব চোরাকারবারির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গভীর রাতে পরিচালিত অভিযানে হাঁসটি উদ্ধার করা হয়। পরে সেটিকে নিরাপদ ও উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এএসপি মুনতাসির মামুন মুন জানান, শীত মৌসুমে ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখিরা বাংলাদেশের জলাশয় ও চরাঞ্চলে আসে শীত থেকে বাঁচার আশায়। কিন্তু দুঃখজনকভাবে এসব পাখি বাংলাদেশে এসে চোরা শিকারিদের হাতে নির্মমভাবে শিকারের শিকার হয়, যা প্রকৃতির সঙ্গে বড় ধরনের প্রতারণা।

তিনি আরও বলেন, “পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। আমার সার্কেল এলাকায় পাখি শিকারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]