
এম এন জাকারিয়া খাঁন মুরাদ ।। ভূরুঙ্গামারী
ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম ভুরুঙ্গামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ফাজিল তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষাজীবনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করেও এমন উজ্জ্বল ফলাফল অর্জন করায় তিনি এলাকাবাসী ও ছাত্রসমাজের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার এই সাফল্য প্রমাণ করে—নিয়মানুবর্তিতা, নিরলস পরিশ্রম ও আদর্শিক নেতৃত্ব একসাথেই সম্ভব।
এই সাফল্যে মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে তিনি দ্বীনি শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মোহাম্মদ আরিফুল ইসলামের এই অর্জন ভুরুঙ্গামারি উপজেলাবাসীর জন্য গর্বের এবং আগামীর প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :