
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
শিক্ষার্থীদের শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে মানবিক কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪০টি কম্বল উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াহ সম্পাদক মোঃ শোয়াইবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির মোঃ আনোয়ার হোসেন।
শীতবস্ত্র উপহার প্রদান কার্যক্রমে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল মামুন।
এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষাজীবন নিশ্চিত করতে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতপ্রবণ এলাকায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
আপনার মতামত লিখুন :