
নিউজ ডেস্ক
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ আরমান হোসেন ও সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী যৌথভাবে এই বহিষ্কারের নির্দেশনা প্রদান করেন।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য আজ নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাসের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন।
আপনার মতামত লিখুন :