বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড’র মতবিনিময় সভা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমিউনিটি ক্লিনিক, এফডব্লিউসি, সুশীল সমাজ, এবং ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় সভায় সিসিতে কিশোর কিশোরীদের প্রবেশাধিকার, প্রচার ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদ হল রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের আয়োজনে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযেগিতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মত বিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও কিশোর কিশোরীদের কৈশোর স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা সহ কমিউনিটি ক্লিনিক এফডব্লিউসিতে কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর, ইউপি প্রশাসনিক কর্মকর্তা কাউসার আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, ইউপি সদস্য ও সিসি সভাপতি আব্দুস সাত্তার, মইদাম কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মিজানুর রহমান মুকুল, দক্ষিণ পাথরডুবি কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি আসাদুজ্জামান, এফডব্লিউএ সাবানা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, ইউনিয়ন যুব সংগঠন সহসভাপতি মাহফুজা আক্তার মিম প্রমুখ।

বিজ্ঞাপন

আরও সংবাদ

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]

বকেয়া বেতন-ভাতার দাবিতে ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]