বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

বৃত্তি পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলার আর হেরা ইসলামী একাডেমি ও লিটল এঞ্জেল স্টাডি হোম—এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার সার্বিক তদারকিতে শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]