বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটা থানার উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃআবুসাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা কর্তৃক মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা/সাইবার বুলিং এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলাব্যাপারী, কেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এনামুল হক সাহেব, সেক্রেটারি আব্দুল বাতেন সাহেব, কেদার ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ নুরুল ইসলাম সাহেব, কেদার ইউনিয়নের চেয়ারম্যান, কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি জনাব আউয়াল হাজী সাহেবসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা বলেন, মাদক চোরাচালান, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শ দেন—যেন কোনো সাধারণ নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]