মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জরিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আরিফুল ইসলাম শুক্রবার রাতে নতুন একটি অটো রিকশা কিনে চার্জে সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে প্রতিবেশী জরিনা বেগম কৌতূহলবশত রিকশাটি দেখতে গিয়ে এর গায়ে হাত দেন। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হবে।
পোস্ট টি পড়া হয়েছে : 659
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]

নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]