বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে – কুড়িগ্রামে রহুল কবির রিজভী


hamarkur6 প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন /
বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে – কুড়িগ্রামে রহুল কবির রিজভী

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শুক্রবার দুপুরে শহরের সর্দার পাড়া জামে মসজিদে জুম্মার নামাজে অংশগ্রহন শেষে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

রিজভী জানান, সারা দেশের মানুষ আপোষহীণ নেত্রীর জন্য দোয়া কামনা করছেন। নিশ্চয়ই আল্লাহপাক কারো না কারো উছিলায় তাকে সুস্থ্যতা দান করবেন।

এছাড়াও তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বলেন, এ দেশের গণ মানুষের নেতা তারেক রহমান। আজকে তার মমতাময়ী মা গুরুতর অসুস্থ। সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বড় ধরণের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসেই রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে তিনি কুড়িগ্রামে নিজ বাসভবণের পাশে অবস্থিত সর্দার পাড়া জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অংশ নেন। পরে তিনি স্থানীয় মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে মাংস বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা: মো: ইউনুছ, আশরাফুল হক রুবেল, শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।