বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে কুড়িগ্রামে ছাত্রদলের মিছিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
‎
‎সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
‎
‎এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল,যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন শাওন,সোহেল রানাসহ কুড়িগ্রাম সরকারি কলেজ ও মজিদা আদর্শ কলেজের ছাত্র নেতাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
‎
‎
‎এসময় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, তারেক রহমান ফিরলে দলের অভ্যন্তরে, এমনকি দেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। ভোটের পরিবেশ আরও ভালো হবে। আমরা ১৮ বছর ধরে অপেক্ষা করছিলাম। শ্লোগান দিচ্ছিলাম। তিনি আসবেন বীরের বেশে। মাত্র দুদিন পরই সেই মাহেন্দ্রক্ষণ। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও দলের মধ্যে ঐক্য ধরে রেখেছেন।অবশেষে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]