বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফ্যাসিস্ট আ. লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আব্দুল খালেক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

‎দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।

‎‎শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উলিপুর পৌর শহরের বিভিন্ন বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ শেষে গুনাইগাছ মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

‎‎আব্দুল খালেক বলেন, সীমান্তে হত্যা, পুশ-ইন-সহ নানাভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

‎‎তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা বন্দুকের মুখে শাসন কায়েম করেছিলেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে আজ জনগণের সামনে মত প্রকাশের স্বাধীনতার নতুন সুযোগ এসেছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

‎‎তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির দায়িত্বশীল অবস্থানের কারণে কোথাও কোনো রক্তপাত হয়নি। আওয়ামী লীগের দ্বারা বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধমূলক কিছুই করেনি, কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

‎‎এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]