বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মুভি বাংলা টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম সভাপতি এবং রাজধানী টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

কমিটির অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ তানভীর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রনবীর রায় রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া শেখ, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশীদ, প্রচার সম্পাদক মোঃ আহসান হাবীব দুলাল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এইচ এম বাবুল, মোঃ জাকারিয়া মিঞা, মোঃ মোস্তাফিজার রহমান, জাহাঙ্গীর আলম ও মোঃ নাজমুল হাসান।

সংগঠন সূত্রে জানানো হয়, আগামী এক বছর মেয়াদে এই কমিটি সাংবাদিকদের নিরাপত্তা, নির্যাতন প্রতিরোধ, অধিকার সংরক্ষণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]