
রনবীর রায় রাজ | ফুলবাড়ী
“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুলবাড়ী থানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামী আন্দোলন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এবি পার্টির উপজেলা আহ্বায়ক ফজর আলী, প্রশাসন স্কুল-শিশু কানন ফুলবাড়ীর অধ্যক্ষ হাবিবুর রহমান এবং ফুলবাড়ী বণিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক চোরাচালান ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ-জনতার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :