নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ইউএনওকে সম্মাননা ক্রেস্ট প্রদান


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন /
নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ইউএনওকে সম্মাননা ক্রেস্ট প্রদান

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সমাজসেবামূলক সংগঠন ‘ট্যুর ডি ফোর্স’। একই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। এসময় অনুষ্ঠানের আয়োজকদের সামাজিক উদ্যোগ ও মানবিক কার্যক্রমে সহযোগিতার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রভাষক আজহারুল ইসলাম আল আমিন, ইউপি চেয়ারম্যান দীপ মন্ডল, সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগেশ্বরীর সন্তান আদনান ইবনে আজহার, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক কানিছ ফাতেমা, নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থী রাকিন সাদাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তরুণ শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসনীয়। আয়োজকরা জানান— নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে।