বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

বিপুল মিয়া ।। ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তিন জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ও বিকেলে অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।

বিজ্ঞাপন

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের সহায়তায় সীমান্ত দিয়ে মাদক পাচারের তথ্য জানা যায়। এর প্রেক্ষিতে উপজেলার অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা ২৭ নভেম্বর দুপুর ও বিকেলে পৃথক দুটি বিশেষ অভিযান চালায়। তারা দুপুর আনুমানিক ২টার দিকে অনন্তপুর কদমতলা মাঠেরপাড় নামক স্থানে প্রথম বিশেষ অভিযানটি পরিচালনা করে। এসময় সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে সংকেত দেয়। কিন্তু বিজিবিকে দেখে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তার পালানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। ২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি উপজেলার কাশেম বাজার এলাকার মো. জাহেদুল ইসলামের ছেলে মো. রাকিবুল ইসলাম (১৫)।

পরবর্তীতে একই বিওপি’র বিজিবি সদস্যরা বিকাল ৪টার দিকে পশ্চিম রামখানা ক্লিনিকমোড় নামক স্থানে আরেকটি পৃথক অভিযান চালায়। বিজিবি এ অভিযানে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে তল্লাশি করে ০৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে মোটরসাইকেলসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫) ও নাগেশ্বরী কামারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান (৩২)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নভেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]