বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ছাত্রলীগের কর্মী সবুজ খান এখন বিএনপি’র সংগ্রামী দলের সভাপতি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী সবুজ খান এখন বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের জেলা কমিটির সভাপতি।এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।


‎
‎জানা গেছে, কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার ছড়ার পাড় গ্রামের আওয়ামী পরিবারের সন্তান ইউনিয়ন আওয়ামী পিপল লীগের সাধারণ সম্পাদক মোঃ আউয়ুব আলীর ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সবুজ খান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি।আওয়ামী পরিবারের সন্তান সবুজ খানকে নিয়ে এলাকায় বিতর্ক শুরু হয়েছে। তার আপন চাচা আবু মেম্বার বসন্তের কোকিলের মত দলের স্বার্থ ভূলে নিজ স্বার্থে কখনও আওয়ামীলীগ,কখনও বিএনপি,কখনও ইসলামি আন্দোলনে মিশে যায়।ঠিক সেই পথে হাটছে শুলকুর বাজারের সবুজ খান।দু একজন উপজেলা বিএনপির সাথে গড়িমসি সম্পর্ক গড়ে তুলে বিএনপির অঙ্গ সংগঠনে জায়গা করে নিচ্ছে।ফলে দীর্ঘ বছরে দূরদিনে কাজ করা বিএনপি’র নেতা কর্মীরা হচ্ছে পদ বঞ্চিত। শুধু তাই নয় বিএনপির মত একটি আদর্শিক দলের মাঠ পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।আবু মেম্বার ও ভাতিজা সবুজ খানের মত এমন ব্যক্তিকে ইউনিয়ন কমিটিতে কেন,বিএনপির সাধারণ কর্মী হিসাবেও দেখতে চায় না পাঁচগাছি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।
‎

বিজ্ঞাপন


‎স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে, আবু মেম্বার ও সবুজ খান জেলা উপজেলার নেতাদের ভূল ভাল বুঝিয়ে পদ বাগিয়ে নিয়ে আওয়ামী লীগদের পূর্ণবাসনের পায়তারা করছে।এখনই যদি জেলা বিএনপির নেতারা দলীয় ব্যবস্থা না নেন, ভবিষ্যতে এটি পাঁচগাছি বিএনপির জন্য আত্মঘাতী কান্ড হবে মন্তব্য করেন অনেকে।সবুজ খানকে বিএনপির সংগ্রামী দলের সভাপতি থেকে বহিস্কার করাসহ দলের সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহবান জানান পাঁচগাছি ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]