
বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি গ্রামের মোছা. আমিনা বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় অটোরিকশা থেকে দুই নারী নামলে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে নুর বেগমের কোমরে বিশেষ কৌশলে পেঁচানো এবং আমিনা বেগমের কোমরের ডান পাশে লুকানো অবস্থায় শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজার ওজন করা হলে ১ কেজি ৫০০ গ্রাম পাওয়া যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :