ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
