
মোঃ বুলবুল ইসলাম | হামার কুড়িগ্রাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার ২৬ দফার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শত শত স্থানীয় মানুষ এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেছেন। ক্যাম্পটি আয়োজনের মূল উদ্যোগী ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম।
চিকিৎসা সেবা গ্রহণকারীরা জানিয়েছেন, গ্রামীণ এলাকার জন্য এমন উদ্যোগ অত্যন্ত সহায়ক। তারা বলেন, “গ্রামে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। আজকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।”
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করে চিকিৎসা সেবা নিশ্চিত করেন।
আয়োজকরা জানান, সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
আপনার মতামত লিখুন :