ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মধুর হাইল্যা এলাকার বাসিন্দা ও উত্তর ধরলা অঞ্চলের স্বনামধন্য প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আঃ কাদের নিয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি মানবসেবায় নিয়োজিত থেকে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
তাঁর মৃত্যুতে নাগেশ্বরীতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।






