বছরের বেশিরভাগ সময় নেইমারকে কাটাতে হয় চোট সঙ্গী করে। ফলে পারফরম্যান্সও ওঠানামা করে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে হয়ে স্বদেশে ফিরেও চোটের হানায় পড়তে হয়েছে। তবে নতুন চুলের স্টাইলে ভিন্ন রূপে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে নেমেছেন এবং পুরো ম্যাচ খেলে গোল পেয়েছেন দুটি।
ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নেইমার মেলে ধরেন নিজেকে। সিরি আ’তে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। দুটি গোল করেছেন নেইমার। অন্য গোলটি আলভারো ব্যারিয়েলের। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।
ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারোর শট বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছুটে এসে বল জালে জড়ান নেইমার। দ্বিতীয় গোলটি পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
বিজ্ঞাপন
২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। মাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস।
পোস্ট টি পড়া হয়েছে : 306
বিজ্ঞাপন

অক্টোবর 26, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত […]

অক্টোবর 26, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন […]

অক্টোবর 16, 2026
টাইব্রেকারে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ৫–৪ গোলে হারিয়েছে দলটি নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি […]