বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দশম গ্রেডের দাবিতে কুড়িগ্রামে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের স্মারকলিপি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আহসান হাবীব নিলু ।। কুড়িগ্রাম

বেতন কাঠামো ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে আন্দোলন করছেন মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা।

এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্মারকলিপি দেন পরিষদের নেতৃবৃন্দ।

পরে সংক্ষিপ্ত আলোচনায় সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও সমশিক্ষাগত যোগ্য ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো তাদের দশম গ্রেডে উন্নীত না করায় এই পেশাজীবীদের মধ্যে গভীর অসন্তোষ রয়েছে।”

অন্য বক্তারা বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর এ বছরের ১ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠায়। সর্বশেষ ১৬ নভেম্বর সংশ্লিষ্ট ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও এখনো বাস্তবায়নের তেমন কার্যকর অগ্রগতি হয়নি।

এই পেশাজীবীরা অভিযোগ করেন, বারবার কাগজপত্র যাচাই, দাপ্তরিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যে তাদের ন্যায্য দাবি আটকে রয়েছে।

দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নয়তো আগামীতে কর্মবিরতিসহ নানা কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

আলোচনায় আরও বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট এরশাদ আলী, আসাদুজ্জামান শামীম, রোকনুজ্জামান সরকার রোকন, রেজাউল করিম, ফার্মাসিস্ট রাসেল অভি, মমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]