জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উলিপুর উপজেলা বিএনপি‘র বিজয় র‌্যালি


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন /
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উলিপুর উপজেলা বিএনপি‘র বিজয় র‌্যালি

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উলিপুর শহরে এই র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর ছিল পুরো শহর। র‌্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদ আবু সাঈদ , শহীদ নূর আলম সহ যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এ সরকার পতনে জনগণ এবার আরও ঐক্যবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন হায়দার আলী মিঞা – সদস্য সচিব, উলিপুর উপজেলা বিএনপি, আলতাফ হোসেন – সদস্য, জেলা বিএনপি, আশরাফুল ইসলাম রুবেল – সদস্য, জেলা বিএনপি, ওবায়দুর রহমান বুলবুল – যুগ্ম-আহ্বায়ক, উলিপুর উপজেলা বিএনপি, আঃ রশিদ মিলেটারী – যুগ্ম-আহ্বায়ক, উলিপুর উপজেলা বিএনপি, নুর মোহাম্মদ মিয়া – আহ্বায়ক, পৌর বিএনপি, উলিপুর, তৌফিকুর রহমান লাভলু – আহ্বায়ক, উলিপুর উপজেলা যুবদল, মোঃ আপন আলমগীর – আহ্বায়ক, পৌর যুবদল, উলিপুর, তৌকির ইসলাম সেতু – যুগ্ম-আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল, রাজ্জাকুল ইসলাম রিপন – সদস্য সচিব, উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মাহমুদুল হাসান বিপুল – আহ্বায়ক, উলিপুর উপজেলা ছাত্রদল, রমজান আলী কবির – যুগ্ম-আহ্বায়ক, উলিপুর উপজেলা ছাত্রদল, রুম্মান আহমেদ – আহ্বায়ক, পৌর ছাত্রদল, উলিপুর।

এছাড়াও র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।