Site icon হামার কুড়িগ্রাম

চিলমারী নৌবন্দরে বয়া বাতি স্থাপনের আবেদন

অনলাইন নিউজ ডেস্ক

চিলমারী নৌবন্দর ও নিকটস্থ ঘাটগুলোতে যাত্রী ও পণ্যবাহী নৌযান নিরাপত্তার স্বার্থে বয়া বাতি (Buoy Light) স্থাপনের জন্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন।

ড. মুজাহিদ জানান, চিলমারী নৌবন্দরের রমনা ঘাটসহ বিভিন্ন ঘাটে প্রতিনিয়ত নৌযান দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও কুয়াশার সময়ে নৌযানগুলো সঠিক পথ চিনতে না পারায় দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় যাত্রী নিখোঁজ হয় বা পণ্য ক্ষয়ক্ষতি হয়।

তিনি উল্লেখ করেন, রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ প্রতিদিন এ ধরনের ভোগান্তিতে পড়ছেন। তাই জনস্বার্থে এবং নৌযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দ্রুত বয়া বাতি স্থাপনের জন্য তিনি নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন।

আবেদনের একটি অনুলিপি সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মহাপরিচালক, বিডাব্লিউটিএকে পাঠানো হয়েছে।

Exit mobile version