বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ক্যাটাগরি চিলমারী

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

ব্রহ্মপুত্রের বালুতে মূল্যবান খনিজ, চিলমারীতে ৯০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

অক্টোবর 27, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে গবেষণা ও পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। বাস্তবায়িত হলে এ উদ্যোগকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের […]

চিলমারীতে দেড় কোটি টাকার সড়কে বালুর বদলে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ

অক্টোবর 26, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বালুর বদলে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সড়কটির নির্মাণকাজ সরেজমিনে দেখে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক […]

চিলমারীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

অক্টোবর 18, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া উত্তর আঠারো পাইকা মণ্ডলের হাট এলাকার পেমানন্দ দাশের ছেলে বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার […]

চিলমারীতে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার টাকায়

অক্টোবর 17, 2026

চিলমারীত প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনা হলেও পরে কেটে খুচরা বিক্রি করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকায়। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। […]

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন

অক্টোবর 16, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা […]

চিলমারীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

অক্টোবর 1, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ […]

চলন্ত ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে যাত্রীদের যাত্রা

সেপ্টেম্বর 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনের ৭০৩২ নম্বর কোচ থেকে বাতি ও ফ্যানের সার্কিটের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এতে ট্রেন চলার সময় কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে গিয়ে অন্ধকার ও গরমের মধ্যে যাত্রা করতে হয়েছে যাত্রীদের। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উলিপুর রেলওয়ে স্টেশনের অদূরে বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে […]

চিলমারীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে মামলা

সেপ্টেম্বর 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। এর আগে সোমবার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার এ […]

চিলমারীতে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সেপ্টেম্বর 28, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফকরুদ্দীনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। নিয়ম মেনে অর্থ জমা দেওয়ার পরও প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগ করেছেন চর হরিপুর এলাকার ১৪টি পরিবার। সোমবার চিলমারী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। […]