চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারের দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ পুলিশ ব্রহ্মপুত্র নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তারা অবগত আছেন।
শিশুটিকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবারের সন্ধান জানা থাকলে দ্রুত চিলমারী মডেল থানা বা নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

