বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চিলমারীতে ব্যবসায়ীর দোকানে হামলা অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সোহেল রানা ।। চিলমারী

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী সরদারপাড়া বাঁধ এলাকায় এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৪০) চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।


অভিযোগ অনুযায়ী, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাঁধসংলগ্ন রাস্তায় মুদি, কাটা কাপড় ও স্যান্ডেলের দোকান পরিচালনা করে আসছেন। পারিবারিক জমিজমা ও নানা বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে প্রতিবেশী মঞ্জিল মিস্ত্রী ও তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

বিজ্ঞাপন


আলমগীরের অভিযোগ, ২৩ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে বিবাদীপক্ষ তার দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে জখম হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে।


পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিবাদীপক্ষ আরও ক্ষিপ্ত হয় বলে দাবি করেন তিনি।
এরপর ২৭ নভেম্বর ২০২৫ গভীর রাতে নতুন ঘটনা ঘটে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আলমগীর দেখেন দোকানে আগুন লেগেছে। তিনি ছুটে গেলে অভিযুক্তদের পালিয়ে যেতে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করে।


অগ্নিকাণ্ডে দোকানের মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আহাব্বর হোসেন জানান, গভীর রাতে মানুষের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হন। তিনি দেখেন তার বাড়ির সামনে আলমগীর হোসেনের দোকানে আগুন লেগেছে। তিনি উপস্থিতি হলে দেখেন স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আউয়াল সরদার জানান, তিনি বাড়িতে শুয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে রাত ১টারও পরে ঘরে থেকে বের হয়ে দেখেন দোকানের নিচে আগুন জ্বলছে।


মোছাঃ ছকিতন নেছা জানান, ডাকাডাকি শুনে তিনি ও তার ছেলে ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, আগুন দাউ দাউ করে জ্বলছে। তার ছেলে আগুন নিভানোর চেষ্টা করার সময় হাতেরও ক্ষতি হয়।

উক্ত বিষয়ে মঞ্জিল মিস্ত্রির সঙ্গে কথা হলে তিনি জানান, দুদিন আগে জমির আইল কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছু কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষ বসে বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নেয়। গতকাল রাতে দোকানে আগুন লাগার ঘটনাটি বিষয় জানতে চাইলে তিনি জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ফোন পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]