Site icon হামার কুড়িগ্রাম

চিলমারীতে কেয়া স্টুডেন্টস ফোরামের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি

চিলমারী প্রতিনিধি

“গাছেই আপন, গাছেই জীবন, সবুজ বাঁচাতে বৃক্ষরোপণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেয়া কসমেটিকস লিমিটেডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কুড়িগ্রাম জেলার চিলমারীতে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) চিলমারী উপজেলার মুদাফৎথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মন্নুজান মেঘনা ও সহকারী শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মন্নুজান মেঘনা বলেন, “এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করায় আমরা অত্যন্ত খুশি। আমাদের বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার জন্য কেয়া স্টুডেন্টস ফোরামকে ধন্যবাদ জানাই। এতে শিশুরাও খুব আনন্দ পেয়েছে।”

আয়োজকরা জানান, ভবিষ্যত প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Exit mobile version