Site icon হামার কুড়িগ্রাম

চিলমারীতে ইউপি সদস্যসহ তিনজন গ্রে*প্তা*র

কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাসবিরোধী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মাহাবুবুর রশিদ বিপ্লব (৫০), শিকারপাড়া এলাকার বিপুল মিয়া (৩৮) এবং উলিপুর উপজেলার তবকপুর সাদুল্ল্যা উচাটারী এলাকার নাঈম মিয়া (১৮)।

পুলিশ জানায়, মাহাবুবুর রশিদ বিপ্লবকে সন্ত্রাসবিরোধী আইনে (মামলা নম্বর-০৩, তারিখ: ০৭/০৮/২০২৫, জিআর নম্বর-৪৩), আর বিপুল ও নাঈমকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নম্বর-০২, তারিখ: ০৭/০৮/২০২৫, জিআর নম্বর-৪২) গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আশরাফুল ইসলাম জানান, “বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

Exit mobile version