বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চারেঙ্গায় মাদকবিরোধী অভিযান: টাফেন্টেনল ট্যাবলেটসহ চারজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন— চারেঙ্গা মধ্যপাড়া গ্রামের মোঃ শহিদুল আলমের ছেলে মোঃ ওমর ফারুক (৪০), পলাশ বাজী মুন্সিপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ কাজিউল ইসলাম (৩৫), নাজিরা ডাক্তারপাড়া গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ হামিদ (৩৮) এবং জকরিয়াগাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মোখলেছুর রহমান (২৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই চারজন ব্যক্তি প্রকাশ্যে টাফেন্টেনল ট্যাবলেট সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “মাদকবিরোধী অভিযানে আমরা কোনো প্রকার ছাড় দিচ্ছি না। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে।”

অভিযানে স্থানীয় পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন তৎপরতা এলাকায় স্বস্তি এনেছে। তারা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]

কুড়িগ্রামে হোটেল বয়ের কাজ করেও সেরা সাফল্য কৌশিকের

নভেম্বর 3, 2026

আহসান হাবীব নীলু , কুড়িগ্রাম ভূমিহীন পরিবার। ভিটেমাটির এক টুকরো জমিও নেই। অন্যের জমিতে ভাঙা চালাঘরে মাথা গুঁজে থাকা। সংসারের অভাব মোচন ও লেখাপড়ার খরচ জোগাতে দিনমজুরি, হোটেল বয় ও টিউশনির কাজ করেছেন কৌশিক। কিন্তু এক মুহূর্তের জন্যও লক্ষ্যচ্যুত হননি। সব বাধা পেরিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেছেন বিশাল সরকার […]