বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত নির্বাহী সদস্য মোঃ সালমান ফারসি সাকিবকে উলিপুরে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সম্প্রতির শিক্ষার্থী জোট (শিবির সমর্থিত) প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে বিজয়ী হওয়ায় মোঃ সালমান ফারসি সাকিব-কে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা শাখা।

শনিবার বিকেলে উলিপুরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন,

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় পর্যায়ের অঙ্গনে ইসলামী আদর্শের ছাত্রদের বিজয় একটি আনন্দের বার্তা। সালমান ফারসি সাকিবের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো উলিপুরের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস।”

বক্তারা আরও বলেন,

“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় মেধা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। সাকিবের এই অর্জন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ইংলিশ মিডিয়াম শাখার সাবেক অফিস সম্পাদক জনাব শফিকুল ইসলাম, উলিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শামসুদ্দোহা শাকিল, উলিপুর উপজেলা দক্ষিণ শাখা শিবির সভাপতি আব্দুর রাজ্জাক সহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ।

অতিথি তার বক্তব্যে বলেন,

“শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি আদর্শিক দৃঢ়তা অর্জন করতে হবে। সালমান ফারসি সাকিব সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”

শেষে বিজয়ী ছাত্রনেতাকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তার আগামীর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]