বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাসভীর-উল ইসলাম চূড়ান্ত মনোনীত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-০৩ (উলিপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে জননেতা তাসভীর-উল ইসলাম, চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্রের মাধ্যমে তাঁর প্রার্থিতা নিশ্চিত করা হয়। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তাসভীর-উল ইসলাম বলেন,
“উলিপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দলীয় নেতৃত্ব ও উলিপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।”

এদিকে তাঁর চূড়ান্ত মনোনয়ন ঘোষণার খবরে উলিপুর উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, জননেতা তাসভীর-উল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]