বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে উদারতার দৃষ্টান্ত স্থাপন ড. আতিক মুজাহিদের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, সদর উপজেলা (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, এডভোকেট ইয়াসিন আলী ও নুর বখতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ।

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—

বিজ্ঞাপন

 “কুড়িগ্রাম-০২ আসনের সম্মানিত প্রার্থী জামায়াতের এড. ইয়াসিন আংকেল, বিএনপি’র সোহেল হোসনাইন কায়কোবাদ ভাই ও নুর বখত হুজুরসহ সব প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে নীতি, ভ্রাতৃত্ব ও কুড়িগ্রামের উন্নয়নের প্রতিযোগিতা। সবার আগে কুড়িগ্রাম।”

ড. আতিক মুজাহিদের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিও সৌজন্য প্রকাশের এমন উদার আচরণকে অনেকে বর্তমান রাজনীতিতে এক ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

কুড়িগ্রামের তরুণ ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক মন্তব্যে লেখেন—

 “ড. আতিক মুজাহিদের মতো উদার রাজনৈতিক নেতা কুড়িগ্রামবাসীর জন্য এক গৌরব। দলমতের ঊর্ধ্বে উঠে তিনি সবার আগে কুড়িগ্রামকে ভেবেছেন এবং প্রতিপক্ষকেও সম্মান জানানোর অসাধারণ উদারতা দেখিয়েছেন।”

তিনি আরও বলেন—

“আমরা এমন একজন নেতাকেই কুড়িগ্রামের নেতৃত্বে দেখতে চাই, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে কাজ করবেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আগেই এ ধরনের সৌজন্যতা ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে, যা কুড়িগ্রামের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]