
ডেস্ক নিউজ
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি) এর ১৭তম কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সভাপতি হয়েছেন ইমরান আকরাম ইমু। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম সোহাগ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ন্যাশনাল বোর্ডের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৮ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :