বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি

সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কেজিইউজের বিশেষ সম্মিলনে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন,সাংবাদিকরা ভয় বা চাপের মুখে কলম থামাবেন না। আমরা সত্যের পক্ষে, আর সত্য রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রধান আলোচক আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, গণতন্ত্রের জন্য তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এই স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয়।

সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী মাঠে কাজের সময় প্রাপ্ত নানা হুমকি ও হয়রানির অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের কথা বলেন, কেউ জানান প্রশাসনিক বাধা সত্ত্বেও দায়িত্ব পালন করতে হয়। এসময় সাংবাদিকদের জন্য কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি তোলেন তারা।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আশ্বাস দিয়ে বলেন,সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। হয়রানি বা হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজে’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ট্রেজারার মমিনুল ইসলাম রিপন। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।

নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা), সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল), যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ), সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য শুধু আশ্বাস নয়, বাস্তবসম্মত পদক্ষেপ জরুরি। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুত একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]