রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন /
রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম

আজ ০৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮:২০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন ০১ নং রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার পুলিশ চেকপোস্টে চেকপোস্ট পরিচালনা করার সময় রাজিবপুর থানার একটি চৌকস টিম রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মাদক কারবারি মোঃ রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মাদক কারবারি মোঃ জাহিদ হাসান (২০) দ্বয়কে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাজিবপুর সুইচগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।