কুড়িগ্রাম রেলস্টেশনে রেল দুর্ঘটনা: রমনা লোকাল ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যুবক, অল্পের জন্য রক্ষা


HK প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন /
কুড়িগ্রাম রেলস্টেশনে রেল দুর্ঘটনা: রমনা লোকাল ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যুবক, অল্পের জন্য রক্ষা

কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ সোমবার (৪ আগস্ট) আনুমানিক দুপুর ২টার দিকে কুড়িগ্রাম রেলস্টেশনে রংপুরগামী ৪১৫ রমনা লোকাল ট্রেনে উঠতে গিয়ে এক যুবক পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই স্টেশন মাস্টারকে বিষয়টি জানানো হলে তিনি জানান, ঘটনাটি শেষ বগির পাশে ঘটায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, যুবকটি সামান্য আঘাত পেয়েছেন, তার গেঞ্জি ছিঁড়ে গেছে এবং শরীরের কিছু অংশে কাটাছেঁড়াও হয়েছে।

তবে আশার কথা হলো, আহত যুবক নিজেই স্টেশন ত্যাগ করেন, যা থেকে ধারণা করা যায় তার আঘাত গুরুতর নয়।

সতর্কবার্তা:
বৃষ্টির দিনে রেলস্টেশন ও প্ল্যাটফর্মে চলাচলের সময় যাত্রীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।