বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ষাটোর্ধ বৃদ্ধাকে ঘর দিলেন মানবিক সংগঠন ‎‘আর্ন এন্ড লিভ’

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার || হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় তিন সন্তানের জননী ষাটোর্ধ বৃদ্ধার বসবাসের জন্য নতুন করে ঘর করে দিলেন আর্ন এন্ড লিভ নামের একটি মানবিক সংগঠন।


‎বৃহস্পতিবার(২৩অক্টোবর)সকালে ঘর নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে তা বুঝিয়ে দেওয়া হয় হতদরিদ্র কছিরন বেওয়াকে। নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা তিনি।

বিজ্ঞাপন


আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াছমিন জেসির অর্থায়নে সংগঠনটির স্বেচ্ছাসেবকের তদারকির মাধ্যমে সুসম্পন্ন হয় একটি পরিপূর্ণ দুটি কক্ষের নতুনঘর,একটি রান্নাঘর ও টয়লেট স্থাপন করা হয়েছে।

‎নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কছিরন বেওয়া বলেন, একটি থাকার মতো ঘরও আমার ছিল না। আজ যারা আমাকে ঘর দিয়েছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। দোয়া করি, যারা এই কাজ করেছেন, আল্লাহ যেন তাদের আরও ভালো কাজ করার তৌফিক দেন।

জানাগেছে, তিনি বহুদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন,স্বামী মারা যাওয়ার পরে বহুদিন মানবতের জীবনযাপন করেন কছিরন বেওয়া।দু’মুঠো ভাতের জন্য প্রতিদিনই হাত পাততে হতো মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছেন তিনি।

কছিরন বেওয়ার দুই মেয়ে এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছেন।সংসারে রয়েছে মানষিক প্রতিবন্ধী ছেলে ও ছোট মেয়েকে নিয়ে একটি ভাঙা ঘরের কোণে অসুস্থ অবস্থায় কাটাচ্ছিলেন দিনরাত।
‎
‎এমন করুণ চিত্র ‘আর্ন এন্ড লিভ’র এক সদস্যের দৃষ্টি গোচর হলে অবগত করে সংগঠনের প্রতিষ্ঠাতাকে।কছিরন বেওয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাগদাহ গ্রামের বাসিন্দা।
‎ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী আতাউর রহমান, আব্দুল আউয়াল,মোহাম্মদ আলী, নাঈম হাসান, আরিফুল ইসলাম, মো. আজিজ, তারেক খান, সালাম হোসাইন, লিমা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নভেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]