বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে দলটির কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রয়েল, নুর খালেক ময়না, কোষাধ্যক্ষ আতাউর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান, সহ-দফতর সম্পাদক চাঁদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি ও ফরহাদ রেজা রুপম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হ্যাভেন, রাজারহাট উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন লাল ও লিমন এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ অনেকে।

বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]