বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিভিন্ন শাখার সভাপতি সম্পাদকসহ ৫ ছাত্রদল নেতাকে শোকজ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের পাঁচ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। গত ২ সেপ্টেম্বর পৃথক চিঠির মাধ্যমে তাদের এ নোটিশ দেওয়া হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন—কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান সাব্বির তন্ময় ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান ইমন, মজিদা কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি আরাফাত কবির আদর, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি জুলফিকার আলি এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ মুরসালীন।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা স্বাক্ষরিত পৃথক নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকেও তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে।

নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা পত্র পাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

তবে শোকজ পাওয়া কয়েকজন নেতার দাবি, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত নন। এমনকি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সেটিও তারা জানেন না বলে দাবি করেছেন।

তাদের অভিযোগ, জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের ‘কোরাম’ বা নির্দিষ্ট বলয়ের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকায় তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

শোকজ পাওয়া নেতারা আরও দাবি করেন, নোটিশ দেওয়ার পরও জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে তাদের এখনো সরাসরি কোনো সাক্ষাৎ বা কথা হয়নি।

এদিকে দলীয় সূত্র বলছে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে আরও কঠোর ও চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে ‘কোরাম রাজনীতি’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]