বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহাঙ্গীর আলম

কুড়িগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের হলরুম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবর্ধনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোবাশ্বের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার আমির, মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি জেনারেল ও ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ।

এসময় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নুরনবী ইসলাম আপন। সংবর্ধনা প্রদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]

কুড়িগ্রামে হোটেল বয়ের কাজ করেও সেরা সাফল্য কৌশিকের

নভেম্বর 3, 2026

আহসান হাবীব নীলু , কুড়িগ্রাম ভূমিহীন পরিবার। ভিটেমাটির এক টুকরো জমিও নেই। অন্যের জমিতে ভাঙা চালাঘরে মাথা গুঁজে থাকা। সংসারের অভাব মোচন ও লেখাপড়ার খরচ জোগাতে দিনমজুরি, হোটেল বয় ও টিউশনির কাজ করেছেন কৌশিক। কিন্তু এক মুহূর্তের জন্যও লক্ষ্যচ্যুত হননি। সব বাধা পেরিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেছেন বিশাল সরকার […]