
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার সকল উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানের মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার চেষ্টা চলছে।
একইসাথে জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন এবং অনুমোদনহীনভাবে ইট পোড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট আইন অনুযায়ী এসব অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পরিবেশবিধ্বংসী কার্যক্রম এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে আইন মেনে চলার পাশাপাশি যেকোনো অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :