
উপজেলা প্রতিনিধি, ফুববাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানসহ আরও দুইজন নতুন সদস্য। শুক্রবার ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে হাবিবুর রহমান, আমিনুল ইসলাম ও তোফাজ্জল হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, জেলা শুরা সদস্য রফিকুল ইসলাম মাস্টার, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামসুল হুদা (বাবুল মাস্টার) ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের স্বাগত ও অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :