ডেস্ক নিউজ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব ওই ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বিপ্লব নদীতে ঝাঁকি জাল ফেলতে নামলে প্রবল স্রোতে ভেসে যান। অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক ঘণ্টা পরে ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

