বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন


কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩০ আগস্ট ২০২৫) বেলা ১২টায় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (মিন্টু) মন্ডল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টি সমর্থিত এমপি পদপ্রার্থী, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক, সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামশ্রেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শারমিন আক্তার, সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।

বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন—মোঃ ইসরাফিল আলম (সাহেবের আলগা), সফিকুল ইসলাম হৃদয় (বেগমগঞ্জ), রাজা মিয়া (বুড়াবুড়ি), আফজাল হোসেন মিলিটারি (ধরণীবাড়ি), আমজাদ হোসেন (ধামশ্রেণী), সিদ্দিকুল ইসলাম মাস্টার (বজরা), আব্দুর রাজ্জাক (তবকপুর), আব্দুল খালেক (থেতরাই), বাহারউল্লাহ মাস্টার (বজরা), আবুল কালাম আজাদ (দলদলিয়া), হাফিজুর রহমান (পান্ডুল), রঞ্জু মিয়া (পৌরসভা), মাহবুবুর রহমান নান্নু মাস্টার (হাতিয়া), ছাত্রসমাজের মজনু মিয়া, কৃষক পার্টির আলম সরকার, শ্রমিক পার্টির রেজাউল ও ইউনুস আলী (দুর্গাপুর) প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে সংগঠনের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আগামী দিনে দলকে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সভাকে ঘিরে উলিপুরে জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

সভা শেষে দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সিকে আহ্বায়ক এবং সাফা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]