জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন /
জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

মাইদুল ইসলাম মামুন।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী মিলনমেলার মধ্য দিয়ে পালিত হয়েছে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় আমন্ত্রিত সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, নাগেশ্বরী। মোঃ মোস্তফা কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, নাগেশ্বরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রাশেদ আহমেদ, সভাপতি, নাগেশ্বরী ব্লাড ব্যাংক এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ রবিউল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, নাগেশ্বরী ব্লাড ব্যাংক।

দিনব্যাপী মিলনমেলায় দূর-দূরান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন। একইসাথে আগামীর মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রাণবন্ত এ আয়োজনের সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,রক্তদান হলো সর্বোচ্চ মানবসেবা। নাগেশ্বরী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে এই মহৎ কাজে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবীরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।