কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ঈদগাহ মাঠের পাশে গত রাত আনুমানিক দুইটার দিকে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে সব হারালেন এক অসহায় বৃদ্ধ দম্পতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ তাদের ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরজুড়ে। এতে ঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং একমাত্র জীবিকার মাধ্যম — একটি ভ্যানগাড়িও পুড়ে যায়।
বৃদ্ধ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ওই ভ্যানগাড়ি নিয়ে কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় পিয়াজু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার ঘরবাড়ি, গৃহস্থালির জিনিসপত্রসহ শেষ সম্বলটুকু সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধ দম্পতি খুবই দরিদ্র। তাদের দেখাশোনার মতো কেউ নেই। বর্তমানে তারা নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]