বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন এনসিপির ৫ শীর্ষ নেতা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে চলছে নানা আলোচনা। তবে সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে কক্সবাজার- বান্দরবানে ঘুরে বেড়াচ্ছেন তারা। এরমধ্যে ফেসবুকে লাইভে এসে কথাও বলছেন কক্সবাজারে অবস্থান করা এনসিপির শীর্ষ নেতা সারজিস আলম।

বুধবার রাতে কক্সবাজারে ঝুম বৃষ্টিতে ফুটবল খেলেছেন হাসনাত আব্দুল্লাহ। পরে হোটেল-মোটেল রোডে ঘুরে বেড়াতে দেখা গেছে এনসিপির এই নেতাকে। সেখান থেকে নামেন সৈকতের বালিয়াড়িতে। একদল যুবকের সঙ্গে খেলেছেন ফুটবল। এসময় তার সঙ্গে দেখা গেছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এসএম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদকে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে সারজিস আলম প্রথমে বান্দরবানের লামায় যান। সেখান থেকে আলীকদম ও থানচি সফর করেন।

বিজ্ঞাপন

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্ত্রীকে নিয়ে লামা উপজেলার প্রবেশমুখ ইয়াংছা চেকপোস্ট সকাল ৯টা ৮ মিনিটে অতিক্রম করেন বলে সেখানকার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান।

দুপুরের দিকে সারজিস আলম ও তার স্ত্রী থানচি থেকে বান্দরবান শহরের দিকে রওনা দেন বলে পুলিশ ও এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এসএম সুজা উদ্দিন সমকালকে বলেন, এনসিপির শীর্ষ নেতারা আজকেও (বৃহস্পতিবার) কক্সবাজারে অবস্থান করবেন। তারা মুলতঃ মানসিক প্রশান্তির জন্যই কক্সবাজারে এসেছেন, অন্য কোনো কারণে নয়।

এনসিপি নেতারা অবস্থান করা আবাসিক হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, ‘তারা কখন চলে যাবেন, তা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ, কয়দিন থাকবেন সেটা তাদের পক্ষ থেকে এখনো আমাদেরকে বলা হয়নি।’

নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মকর্তা বলেন, তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানি না। তাদের হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই, কখন চেক আউট করবেন জানি না।

এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজার আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তাদের সঙ্গে আছেন সারজিসের স্ত্রীও।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন

নভেম্বর 2, 2026

ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]

নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ

অক্টোবর 28, 2026

​মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান […]